News71.com
 Bangladesh
 05 Mar 23, 11:37 PM
 136           
 0
 05 Mar 23, 11:37 PM

প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়নের প্রস্তাব ভারতের।।

প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়নের প্রস্তাব ভারতের।।

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ভারতের সাশ্রয়ী ও উচ্চমানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি থেকে উপকৃত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ উন্নয়ন ও উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। রোববার (৫ মার্চ) রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক সেমিনারে এ প্রস্তাব দেন তিনি।

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষাখাতে সহযোগিতার উদ্যোগের অংশ হিসেবে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ‘সেমিনার অন ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট (এসআইডিই)‘ শিরোনামে সেমিনারের আয়োজন করে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতা-উল হাকিম সারওয়ার হাসান সেমিনারে মূল বক্তব্য দেন। সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভারতীয় প্রতিরক্ষা পণ্য নির্মাতারা সেমিনারে অংশ নিয়ে তাদের প্রতিরক্ষা পণ্য ও প্ল্যাটফর্মসমূহের ওপর উপস্থাপনা করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, আধা-সামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন