News71.com
 Bangladesh
 05 Mar 23, 11:34 PM
 155           
 0
 05 Mar 23, 11:34 PM

মানব সভ্যতার অস্তিত্বের স্বার্থেই বন্যপ্রাণী রক্ষা করতে হবে।।পরিবেশ মন্ত্রী

মানব সভ্যতার অস্তিত্বের স্বার্থেই বন্যপ্রাণী রক্ষা করতে হবে।।পরিবেশ মন্ত্রী

নিউজ ডেস্কঃ  পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন এবং বন্যপ্রাণীকুল বিপন্ন হলে মানবসভ্যতাও বিপর্যস্ত হবে, তাই মানব সভ্যতার অস্তিত্বের স্বার্থেই বন এবং বন্যপ্রাণী রক্ষা করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে সবাই সম্মিলিতভাবে বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণে কাজ করতে হবে।  তিনি এ সময় বন্যপ্রাণী সংরক্ষণে আইন কঠোরভাবে প্রয়োগের জন্য বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।  রোববার (৫ মার্চ) বন অধিদপ্তরে ‘সকলের অংশগ্রহণ, বন্যপ্রাণী হবে সংরক্ষণ’ প্রতিপাদ্যে বিশ্ব বন্যপ্রাণী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন।

 

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার; সচিব ড. ফারহিনা আহমেদ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন