News71.com
 Bangladesh
 05 Mar 23, 11:32 PM
 187           
 0
 05 Mar 23, 11:32 PM

কাতারে এলডিসি সম্মেলন শুরু।।যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারে এলডিসি সম্মেলন শুরু।।যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে  স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫)।  জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে পাঁচ দিনের এ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রোববার (০৫ মার্চ) কাতার জাতীয় কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বিকেলে বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথ আয়োজনে '২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর' শীর্ষক বৈঠকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন