News71.com
 Bangladesh
 05 Mar 23, 11:31 PM
 132           
 0
 05 Mar 23, 11:31 PM

বাঁধ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি আছে।। পানিসম্পদ সচিব

বাঁধ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি আছে।। পানিসম্পদ সচিব

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে বাঁধ রক্ষায় সরকারের সার্বক্ষণিক নজরদারি এবং হাওরের এক ফসলি বোরো ধান কেটে কৃষকরা যাতে ঘরে তুলতে পারেন সরকার সে ধরনের ব্যবস্থা আগেই নিয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান।  শনিবার (৩ মার্চ)দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া এলাকায় নির্মিত বাঁধ পরিদর্শন করে এসব কথা বলেন।  তিনি আরও বলেন, দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা সুনামগঞ্জ। আশা করছি ৭ মার্চের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে। এ জেলায় এ বছর ১ হাজার ৭৮টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে।

 

এর আগে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর ও জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল রক্ষা বাধ পরিদর্শন করেন। সচিব নাজমুল হাসান আরও বলেন, প্রতি বছর বিপুল পরিমাণ ধান উৎপন্ন হয় হাওরাঞ্চলে। তাই সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের তদারকির জন্য পানি মন্ত্রণালয়ের উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট্য ৩টি কমিটি গঠন করা হয়েছে। তারা সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের উপর সার্বক্ষণিক নজরদারি রাখছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন