News71.com
 Bangladesh
 05 Mar 23, 09:23 AM
 103           
 0
 05 Mar 23, 09:23 AM

সীতাকুণ্ড বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬।।

সীতাকুণ্ড বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬।।

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় মৃতে সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার। শনিবার (৩ মার্চ) বিকেলে বিস্ফোরণের পর ৫ জনের মৃত্যুর খবর জানায় পুলিশ। এ ঘটনায় দগ্ধ হয়েছে ১৮ জন।  ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধার অভিযান শুরু করে। এ উদ্ধার কাজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় ৪ ঘণ্টা চলে প্রথমদিনের মতো এ উদ্ধার অভিযান। এদিকে দুর্ঘটনায় নিহত দাফন ও আহতদের চিকিংসার জন্য তৎক্ষনাৎ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন