
নিউজ ডেস্কঃ নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকা থেকে ৩০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (৪ মার্চ) রাতে একটি রেস্টুরেন্টে বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, একটি রেস্টুরেন্টে থেকে ৩০ জনের মতো আটক করা হয়েছে। তারা কোনো সংগঠনের সদস্য কিনা, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে নাম অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। আটকদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা টেরীবাজারের মনসুর রয়েছে। গত ১৬ মে জামায়াতের গোপন মিটিং করার সময় কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় জামায়াতের সাংগঠনিক কাজ করছে। এছাড়াও আটককের মধ্যে জামায়াতের জাহাঙ্গীরও রয়েছে।