News71.com
 Bangladesh
 14 Jul 16, 07:20 PM
 358           
 0
 14 Jul 16, 07:20 PM

লালমনিরহাটে বাস চাপায় নিহত ২, আহত ৮

লালমনিরহাটে বাস চাপায় নিহত ২, আহত ৮

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে আজ বিকেলে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলে ঘটনাস্থলেই ২জন নিহত ও ৮ জন আহত হন।

নিহতরা হলেন-সদর উপজেলার ফকিরের তকেয়া গ্রামের তপন চন্দ্র্রের ছেলে বিজয় চন্দ্র  ও একই গ্রামের হরিচাদের ছেলে  অমুল্য চাদ। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রংপুর- কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাটের সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় কুড়িগ্রাম গামী যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফকিরের তকেয়া বাজারের অমুল্য চাদের দোকানে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই দোকানে থাকা ওই ২জন নিহত হন। আহত হন আরো ৮জন। সদর থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন