News71.com
 Bangladesh
 04 Mar 23, 11:20 PM
 148           
 0
 04 Mar 23, 11:20 PM

জনগণ আর তামাশার নির্বাচন হতে দেবে না।। ফখরুল

জনগণ আর তামাশার নির্বাচন হতে দেবে না।। ফখরুল

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মনে করেছে যে এভাবে করে নির্বাচন করবে। আবারও তারা এভাবে জনগণকে শোষণ করবে, জনগণের সম্পদ লুটপাট করবে। এবার কী মানুষ তা হতে দেবে? জনগণ আর কোনো তামাশার নির্বাচন হতে দেবে না। 

 

শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সমমনা দলগুলো গত সেপ্টেম্বর থেকে সারা দেশে আন্দোলন করছি। এ আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তারই অংশ হিসেবে আমাদের এ পদযাত্রা কর্মসূচি।  সব নিত্যপণ্যের দাম বিএনপির আমলের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন, মানুষ আজ কষ্টে আছে। দুই মাসের মধ্যে ১৫ পার্সেন্ট বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর ফলে কৃষিক্ষেত্রে খরচ বেড়ে যাচ্ছে। কল-কারখানার খরচ বেড়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন