News71.com
 Bangladesh
 04 Mar 23, 11:18 PM
 141           
 0
 04 Mar 23, 11:18 PM

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে আইনমন্ত্রীর আহ্বান।।

প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে আইনমন্ত্রীর আহ্বান।।

নিউজ ডেস্কঃ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার (৪ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন।  মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে। তিনি বলেন, বিএনপি ও এরশাদ সাহেবের সরকার খুনিদের মদদ দিয়েছে। আর দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছে শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন; উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন