News71.com
 Bangladesh
 04 Mar 23, 11:17 PM
 119           
 0
 04 Mar 23, 11:17 PM

তরুণরাই আগামীর মানবিক বিশ্ব গঠন করবে।।স্পিকার

তরুণরাই আগামীর মানবিক বিশ্ব গঠন করবে।।স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমতসহিষ্ণুতা, সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মতো মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে। তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে। শনিবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন