News71.com
 Bangladesh
 04 Mar 23, 01:29 PM
 121           
 0
 04 Mar 23, 01:29 PM

তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস।।

তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস।।

নিউজ ডেস্কঃ  চলতি মাসে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া কয়েকদিন হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি। এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানিয়েছেন, মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।

 

এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২-৩ টি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০° সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আর দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। এদিকে মার্চে দেশের সব প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ৫০–৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন