News71.com
 Bangladesh
 04 Mar 23, 01:28 PM
 134           
 0
 04 Mar 23, 01:28 PM

কাতারের পথে প্রধানমন্ত্রী।।

কাতারের পথে প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ দোহায় স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি-৫) যোগ দিতে কাতারের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ মার্চ) সকাল টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ভিভিআইপি ফ্লাইটে দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

 

স্থানীয় সময় বিকেলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থলে যাবেন। পরে বিকেলে আবাসস্থল থেকে তিনি কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে যাবেন। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি এবং ইউএনডিপির প্রশাসক অসিম স্টেইনার বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন ৫ মার্চ প্রধানমন্ত্রী সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন