News71.com
 Bangladesh
 04 Mar 23, 01:27 PM
 125           
 0
 04 Mar 23, 01:27 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টনি ব্লেয়ার।।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টনি ব্লেয়ার।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শনিবার (৪ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় টনি ব্লেয়ার ঢাকা আসেন। তিনি লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। 

 

বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন টনি। তার আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন