News71.com
 Bangladesh
 04 Mar 23, 01:25 PM
 118           
 0
 04 Mar 23, 01:25 PM

১১৭ লিটার চোলাই মদ জব্দ ।।

১১৭ লিটার চোলাই মদ জব্দ ।।

নিউজ ডেস্কঃ বাঁশখালীতে ১১৭ লিটার দেশিয় চোলাই মদ, গাঁজা খাওয়ার ৫টি কল্কি ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম নাপোড়া রুস্তম কাটা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হোসেন কালুর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। 

 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অভিযানে নুর হোসেন কালুর বসতঘর, গোয়ালঘর ও বাড়ির উঠান থেকে ১১৭ লিটার দেশিয় চোলাই মদ, গাঁজা খাওয়ার কল্কি ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  তিনি আরও বলেন, অভিযানের সময় নুর হোসেন কালুকে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন