News71.com
 Bangladesh
 03 Mar 23, 05:45 PM
 161           
 0
 03 Mar 23, 05:45 PM

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী।। দীপু মনি

অসহায় মানুষের পাশেই আছেন প্রধানমন্ত্রী।। দীপু মনি

নিউজ ডেস্কঃ  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মহামারি কিংবা কোনো দুর্যোগ- সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ আছেন, তাদেরও তিনি ভুলে যাননি, সহযোগিতা অব্যাহত রেখেছেন।  বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী, যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে, যোগ করেন শিক্ষামন্ত্রী।

 

শুক্রবার (৩ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন