News71.com
 Bangladesh
 14 Jul 16, 06:32 PM
 457           
 0
 14 Jul 16, 06:32 PM

পাঁচ লক্ষ ২০ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াবে চসিক

পাঁচ লক্ষ ২০ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াবে চসিক

নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আগামীকাল পাঁচ লক্ষ ২০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে প্রায় ৭০ হাজার শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লক্ষ৫০ হাজার শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের  ক্যাপসুল খাওয়ানো হবে। তখন এই সময় ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের  দুধ খাওয়ানোর পুষ্টি বার্তাও প্রচার করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে চসিকের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য বলেন শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক। এই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর  সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, ডা. তপন চক্রবর্তী, ডা. মজিবুল হক, ডা. ইমাম হোসেন রানা, ডা. রফিকুল ইসলাম।

ডা. মোহাম্মদ আলী বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে ১২৮৮টি কেন্দ্র থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারি, ৪ হাজার স্বেচ্ছাসেবক, চসিকের সকল জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, সুপারভাইজার, স্বাস্থ্য সহকারী, ঠিকাদান ও স্বাস্থ্য কর্মী এ কাজে নিয়োজিত থাকবেন। প্রায় ৫ লক্ষ শিশু এ কর্মসূচির আওতায় আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন