News71.com
 Bangladesh
 03 Mar 23, 05:40 PM
 132           
 0
 03 Mar 23, 05:40 PM

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার।।পরিবেশমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করবে সরকার।।পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্কঃ  পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। আবারও ক্ষমতায় আসলে বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন শতভাগ বাস্তবায়ন করা হবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের নামে এলাকার রাস্তার নামকরণ করা হবে।

 

শুক্রবার (৩ মার্চ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ঘোলসা গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পরে যারা ক্ষমতায় এসেছিল, তারা জয় বাংলা শ্লোগান, দেশের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তারা মুক্তিযুদ্ধের চিহ্নও রাখতে চায়নি। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় ক্ষমতায় এলে দেশের চলমান উন্নয়ন অগ্রগতি সব ধূলিসাৎ হয়ে যাবে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন