News71.com
 Bangladesh
 03 Mar 23, 03:17 PM
 134           
 0
 03 Mar 23, 03:17 PM

কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের দণ্ড।।

কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের দণ্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের দায়ে কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখার ২৭ বছরের গৃহবন্দি থাকার দণ্ডে দণ্ডিত হয়েছেন। খবর বিবিসি। 

সোখা ছিলেন বিলুপ্ত হয়ে যাওয়া কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির সাবেক নেতা। তিনি ভোটের লড়াই থেকেও নিষিদ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী হুন সেনের সরকারকে উৎখাতে সোখা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। 

 

হুন সেন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসকদের একজন ১৯৮৫ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।  আগামী জুলাইয়ে কম্বোডিয়ার সাধারণ নির্বাচন। অধিকাংশেরই ধারণা, তিনি আবার ক্ষমতায় বসবেন। আবার অনেকে মনে করেন তিনি তার ছেলে হুন ম্যানেতের হাতে ক্ষমতা তুলে দেবেন।  ৬৯ বছর বয়সী কেম সোখা সর্বপ্রথম গ্রেপ্তার হয়েছিলেন ২০১৭ সালে। ২০১৩ সালের একটি ভিডিওর ওপর ভিত্তি করে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী গোষ্ঠীর সমর্থন পেয়েছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন