News71.com
 Bangladesh
 03 Mar 23, 03:15 PM
 110           
 0
 03 Mar 23, 03:15 PM

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৪৬।।

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৪৬।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ছয়টা থেকে শুক্রবার (৩ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১০ হাজার ৪৮৩ ইয়াবা, ১২২.৭৫ লিটার বিদেশি মদ, ৫২ লিটার দেশি মদ, ২৫৬ বোতল ফেনসিডিল, ১২২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন ও ৪৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন