News71.com
 Bangladesh
 03 Mar 23, 12:49 PM
 114           
 0
 03 Mar 23, 12:49 PM

খুলনায় ৩য় দিনেও চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত।।

খুলনায় ৩য় দিনেও চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত।।

নিউজ ডেস্কঃ  শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শুক্রবার (৩ মার্চ) তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এতে করে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

 

মহানগরীতে প্রাইভেট ক্লিনিকে হামলা ও কর্মরত চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ এনে রোগীর পিতা (পুলিশের এএসআই) গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঘোষিত খুলনার সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকায় ভেঙে পড়েছে খুলনার পুরো স্বাস্থ্য ব্যবস্থা। জানা গেছে, কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে খুলনা এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শুক্রবার দুপুর ২টায় বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। সেখানে বিএমএ, ক্লিনিক মালিকসহ চিকিৎসক সংশ্লিষ্ট সব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন