News71.com
 Bangladesh
 03 Mar 23, 12:17 AM
 186           
 0
 03 Mar 23, 12:17 AM

সবকিছুই এখন সরকারদলীয় হয়ে গেছে।। কাদের

সবকিছুই এখন সরকারদলীয় হয়ে গেছে।। কাদের

নিউজ ডেস্কঃ সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সবকিছুই এখন সরকারদলীয় হয়ে গেছে। সরকারি কর্মকর্তারা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি সরকার দলীয় হিসেবে কাজ করে। সরকার যখন পক্ষ হয় তখন অবাধ, নিরপেক্ষ নির্বাচন আর হয় না, বরং পক্ষপাতিত্ব হয়।

 

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রংপুরের পল্লিনিবাসে শায়িত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, এখন জনগণের প্রতিপক্ষ সরকার। নির্বাচন যাদের মাধ্যমে হবে তারাও সরকারের পক্ষে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেমন সম্ভব নয়, তেমনি লেভেল প্লেয়িং ফিল্ডও সম্ভব নয়। তিনি বলেন, জনগণ সব ক্ষমতার উৎস।রাষ্ট্রীয় সব কাজকর্ম জনগণের ইচ্ছেমতো হবে, এটাই আমাদের প্রজাতন্ত্র বা গণতন্ত্র। কিন্তু জনগণের প্রতিনিধি যেভাবে প্রতিনিধিত্ব করবে, তা এখন আর হচ্ছে না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন