News71.com
 Bangladesh
 02 Mar 23, 04:03 PM
 163           
 0
 02 Mar 23, 04:03 PM

নিষেধাজ্ঞায় র‍্যাবের নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা হবে না।।ডিজি

নিষেধাজ্ঞায় র‍্যাবের নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা হবে না।।ডিজি

নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে র‍্যাবের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না, র‍্যাবের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। এমনটি জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বুধবার (২ মার্চ) সকা‌লে ধানম‌ন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় র‍্যাব ডিজি বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা জানা‌তে যান।

 

নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে দায়িত্ব পালনে র‍্যাবের কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নে ডিজি বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আমাদের যে কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিয়ে কিছু-কিছু প্রশ্ন জানতে চেয়েছে। আমরা প্রমাণসহ জবাব দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, আপনারা জানেন, র‍্যাব ইচ্ছা করলে যেকোনো কাজ করতে পারে না। আমাদের কিছু বিধি আছে। আমরা তার মধ্যে থেকেই কাজ করি। র‍্যাব জবাবদিহির বাইরে না, আমরা ঘটনার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরকে অবহিত করি। তিনি আরও বলেন, র‍্যাবের কোনো সদস্য বিন্দুমাত্র কোনো ভুল করলে নজির নেই যে, কেউ সেখান থেকে রেহাই পেয়েছে।যে অপরাধ করেছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে না, মানবিক বিষয়গুলো নিয়েও কাজ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন