News71.com
 Bangladesh
 02 Mar 23, 11:06 AM
 147           
 0
 02 Mar 23, 11:06 AM

এক সময় বিচার বিভাগের নেতৃত্ব দেবেন নারীরা।।প্রধান বিচারপতি

এক সময় বিচার বিভাগের নেতৃত্ব দেবেন নারীরা।।প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমার বিশ্বাস এক সময় বিচার বিভাগের নেতৃত্ব দেবেন নারীরা।’ বুধবার (০১ মার্চ) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দুটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘বঙ্গবন্ধু-রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক বাংলাদেশ’ও তার সহধর্মিণী নাফিসা বানুর লেখা ‘বঙ্গবন্ধু শুদ্ধাচার নারীর ক্ষমতায়ন ও অন্যান্য’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন,  আমরা যখন জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই, তখন দেখেছি, পুরুষদের চেয়ে আমাদের নারীরা অনেক বেশি পরিশ্রমী। আমাদের নারীরা অনেক এগিয়ে। জুডিসিয়ারিতে ভাইভাবোর্ডে পুরুষেরা ইনিবিনিয়ে প্রশ্নের জবাব দেন। কিন্তু নারীরা দেখেছি সুন্দর করে আস্তে আস্তে টু দ্য পয়েন্টে উত্তর দেয়। নারী বিচারকেরা অনেক ভালো করছেন।     

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন