News71.com
 Bangladesh
 02 Mar 23, 11:05 AM
 155           
 0
 02 Mar 23, 11:05 AM

সরকার অর্থকষ্টে ভুগছে।। জি এম কাদের

সরকার অর্থকষ্টে ভুগছে।। জি এম কাদের

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি সরকারের হাতে টাকাও নেই, বিদেশি ডলারও নেই। অর্থাৎ সরকার এখন অর্থকষ্টে ভুগছে। এ কারণে দিনে দিনে সবকিছুর দাম বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। এতে করে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে।

 

বুধবার (০১ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়াস্থ পৈত্রিক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কখনও আইএমএফের অজুহাত কখনও ইউক্রেন যুদ্ধের অজুহাত দেওয়া হচ্ছে। সরকারের হাতে টাকা না থাকায় বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন