News71.com
 Bangladesh
 02 Mar 23, 11:00 AM
 117           
 0
 02 Mar 23, 11:00 AM

নওগাঁয় নিপাহ ভাইরাসে আরও একজনের মৃত্যু।।

নওগাঁয় নিপাহ ভাইরাসে আরও একজনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (০১ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ফরিদা বেগম উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

 

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হকও মারা যান। এছাড়া বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রহিমা বেগম (৬০) নামে একই পরিবারের আরেক নারী। স্থানীয় সূ্ত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চরম অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন