News71.com
 Bangladesh
 01 Mar 23, 09:29 PM
 134           
 0
 01 Mar 23, 09:29 PM

এসইজেড অবকাঠামো উন্নয়ন দ্রুত শেষ করতে হবে।।ডিসিসিআই

এসইজেড অবকাঠামো উন্নয়ন দ্রুত শেষ করতে হবে।।ডিসিসিআই

নিউজ ডেস্কঃ সরকার গৃহীত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনের উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এসইজেডে গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ প্রভৃতি সেবা প্রাপ্তিসহ প্রয়োজনীয় অবকাঠামা নির্মাণ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। বুধবার (১ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিল্প ভবনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ঢাকা চেম্বার সভাপতি।  

 

এ সময় তিনি বলেন, এলডিসি পরবর্তী সময়ে পণ্য রপ্তানি বৃদ্ধিতে আমাদের উদ্যোক্তাদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই সম্ভাব্য বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়নে সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা একান্ত আবশ্যক। এলডিসি উত্তর সময়ে স্থানীয় শিল্পখাতের প্রস্তুতির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ বিদ্যমান নীতি যেমন- এসএমই নীতি ২০১৯, শিল্পনীতি ২০২২-এর প্রয়োজনীয় সংষ্কার অপরিহার্য। এছাড়াও দেশের সিএমএসএমই খাতের সার্বিক বিকাশের লক্ষ্যে এসএমই সংজ্ঞা পুননির্ধারণ করার অনুরোধ জানান তিনি। যা কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের ঋণ এবং নীতি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করবে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন