News71.com
 Bangladesh
 01 Mar 23, 09:26 PM
 187           
 0
 01 Mar 23, 09:26 PM

দেশের প্রাণিসম্পদ খাত বিশ্বে দৃষ্টান্ত হবে।। মন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাত বিশ্বে দৃষ্টান্ত হবে।।   মন্ত্রী

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের প্রাণিসম্পদ খাত এক সময় সারাবিশ্বের দৃষ্টান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।  বুধবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় বিশাল ভূমিকা রাখছে। এই খাত বিকশিত হওয়ায় বেকারত্ব দূর হচ্ছে, কর্মোদ্যোক্তা তৈরি হচ্ছে, মানুষ স্বাবলম্বী হচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। এভাবে প্রাণিসম্পদ খাত দেশের অন্যান্য খাতকে অতিক্রম করে বহুমুখী ভূমিকা রাখছে। অদূর ভবিষ্যতে আরও ভূমিকা রাখবে। তিনি বলেন, রাষ্ট্র নানা উপায়ে প্রাণিসম্পদ খাতে সহযোগিতা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে। কাজেই সম্মিলিতভাবে প্রাণিসম্পদ খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রাণিসম্পদ খাত যত জোরদার হবে, দেশের অর্থনীতি তত জোরদার হবে। দেশের অর্থনীতি যত জোরদার হবে, অবকাঠামো উন্নয়নসহ দেশের সবক্ষেত্রে উন্নয়ন তত নিশ্চিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন