News71.com
 Bangladesh
 01 Mar 23, 06:12 PM
 137           
 0
 01 Mar 23, 06:12 PM

রাজনৈতিক পরিচয়ে র‌্যাগিংয়ের ঘটনায় হাইকোর্টের উদ্বেগ।।

রাজনৈতিক পরিচয়ে র‌্যাগিংয়ের ঘটনায় হাইকোর্টের উদ্বেগ।।

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে কিংবা রাজনৈতিক প্রশ্রয়ে কিছু উশৃঙ্খল শিক্ষার্থী নবাগতদের র‌্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।আদালত বলেছেন, এ কাজের মাধ্যমে উশৃঙ্খল ছাত্ররা দলের পাশাপাশি ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসের ভাবমূর্তি ভুলুন্ঠিত করছে।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপুরী খাতুনকে নির্যাতনের ঘটনায় করা রিটের আদেশের সময় বুধবার (০১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতির রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। আদালত বলেন, বিভিন্ন গণমাধ্যমে আসা খবরে দেখা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্টভাবে আবাসিক হল ও হোস্টেলে কিছু উশৃঙ্খল শিক্ষার্থী তাদের রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপ্রত্যাশিত ঘটনায় জড়িয়ে পড়ে। এসব শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে সাধারণ শিক্ষার্থী বিশেষ করে নবাগতদের নির্যাতন করে। এ ধরনের অবাধ্য ছাত্ররা শিক্ষার মানসম্মত পরিবেশ বাধাগ্রস্ত করে। এমনকি তাদের দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করে। এর মাধ্যমে তারা দলের পাশাপাশি ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ভুলুন্ঠিত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন