News71.com
 Bangladesh
 01 Mar 23, 06:11 PM
 114           
 0
 01 Mar 23, 06:11 PM

রাশেদ খান মেননের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।

রাশেদ খান মেননের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চারূসী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১লা মার্চ) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷

 

সাক্ষাতকালে তারা বাংলাদেশ ও ইরানের পার্লামেন্ট এবং সরকারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। ইরানে বাংলাদেশের ফলমূল যেমন: আনারস, আম ইত্যাদি রফতানি এবং ইরান থেকে সহজে তেল আমদানি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ইরানের রাষ্ট্রদূত মানসুর চারূসী বলেন, বাংলাদেশ ও ইরান প্রাচীনকাল থেকেই সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, ফারসি ভাষা যার অন্যতম নিয়ামক। বৈঠকে তারা উভয়ই দু’দেশের সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ইরানের দূতাবাসের দ্বিতীয় সচিব এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন