News71.com
 Bangladesh
 01 Mar 23, 06:09 PM
 118           
 0
 01 Mar 23, 06:09 PM

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা নিয়ে আসবো।। মেয়র শেখ তাপস

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা নিয়ে আসবো।। মেয়র শেখ তাপস

নিউজ ডেস্কঃ স্বার্থান্বেষী মহলের সব বাধা-বিপত্তি উপেক্ষা করেই ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।বুধবার (১ মার্চ) দুপুরে নগরীর খিলগাঁও এলাকায় ‘খিলগাঁও সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র এ প্রত্যয় ব্যক্ত করেন।

 

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, গণপরিবহন পরিবহন ব্যবস্থার যে নাজুক এবং বিশৃঙ্খলা অবস্থা, এর পেছনে অনেক চক্র এবং স্বার্থান্বেষী মহল রয়েছে। তারা অবশ্যই চাইবে না যে, এটা একটি শৃঙ্খলার মধ্যে আসুক। কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি। আজকে আমরা মালিক-শ্রমিক সমিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে একটি সভা করব। যেখানে উত্তরের মেয়র মহোদয়ও থাকবে। আমরা আশাবাদী, যত রকমের বাধা-বিপত্তি আসুক না কেন, ইন-শা-আল্লাহ আমরা ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে সক্ষম হবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন