
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে নৌকাডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
তাক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহতদের একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি যাত্রীবাহী নৌকা তিতাস নদী দিয়ে সীতারামপুর গ্রাম অতিক্রম করার সময় ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও দুই যাত্রী পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজন নারী ও একজন পুরুষ।