News71.com
 Bangladesh
 01 Mar 23, 06:07 PM
 109           
 0
 01 Mar 23, 06:07 PM

ট্রাকের ধাক্কায় আটোরিকশার দুই যাত্রী নিহত।।

ট্রাকের ধাক্কায় আটোরিকশার দুই যাত্রী নিহত।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবিউল ও সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ এলাকার মজিবরের ছেলে রেজাউল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর থেকে একটি অটোরিকশা সাত/আটজন যাত্রী নিয়ে লালমনিরহাট-রংপুর মহাসড়ক হয়ে বড়বাড়ি যাচ্ছিল। পথে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটির ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী নবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক রেজাউল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলে পুলিশ সেটি জব্দ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন