News71.com
 Bangladesh
 01 Mar 23, 06:05 PM
 179           
 0
 01 Mar 23, 06:05 PM

পদ্মার বাঁধে বালু উত্তোলনের দায়ে আটক ৪।। ট্রাক্টর জব্দ

পদ্মার বাঁধে বালু উত্তোলনের দায়ে আটক ৪।। ট্রাক্টর জব্দ

নিউজ ডেস্কঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অংশে পদ্মা নদীর ৬ নম্বর বাঁধে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৬ নম্বর বাঁধে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।

 

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. ওসিম (২৮), একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকার সম্ভৃর ছেলে রাজু (৩৪) ও একই উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মেহেদী (২৩)। বিচারক মো. জুবায়ের হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওই চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বালু পরিবহনের ব্যবহৃত একটি ট্রাক্টর বালুসহ জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন