News71.com
 Bangladesh
 01 Mar 23, 02:28 PM
 117           
 0
 01 Mar 23, 02:28 PM

পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পলাতক জঙ্গিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি বলেছেন, পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, আমরা অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি। যারা পালিয়েছে তাদের ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। নিশ্চয় আমরা ধরে ফেলবো।

 

বুধবার (১ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে, পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।  আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। যখনই যে ইনফরমেশন তারা পাচ্ছেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। তবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের নিরাপত্তা সংস্থা বিশেষ করে পুলিশ, র‌্যাব ভালো কাজ করছে বলেই সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন