News71.com
 Bangladesh
 01 Mar 23, 02:27 PM
 120           
 0
 01 Mar 23, 02:27 PM

পুলিশের উন্নয়নে কাজ করছে সরকার।। স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের উন্নয়নে কাজ করছে সরকার।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান সরকার পুলিশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

আসাদুজ্জামান খান বলেন, ২০২২ সালে মোট ২৯১ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ১২১ জন কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। তাদের ও তাদের শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।  পুলিশ সদস্যরা সব সময় আন্তরিক, কর্তব্য নিষ্ঠ ও দেশের জন্য তারা কাজ করেন। কাজ সমাধান করতে তারা পিছপা হন না, তাদের জীবন গেলেও তারা তাদের কর্তব্যের কথা ভোলেন না। তাদের প্রতি গভীর শ্রদ্ধা রইল। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জান-মাল রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা সব সময় নিবেদিত থাকেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন