News71.com
 Bangladesh
 01 Mar 23, 11:30 AM
 113           
 0
 01 Mar 23, 11:30 AM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এসব তথ্য জানান।তিনি বলেন, আসামিদের কাছ থেকে ৪৫ হাজার ৭৪৩ পিস ইয়াবা, ৫৫৯ গ্রাম ১৭০ পুরিয়া হেরোইন, ৯৮ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা ও ৭৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন