
নিউজ ডেস্কঃ ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার বিস্তারিত সূচি কমিশন পরে জানিয়ে দেবে ।
গত ১০ই ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, যাতে ১৩ হাজার ৮৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়। এর আগে গত ৮ই জানুয়ারি ২ লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ।
প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ই মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি ।