News71.com
 Bangladesh
 28 Feb 23, 09:19 PM
 150           
 0
 28 Feb 23, 09:19 PM

উন্নত দেশে রূপান্তরে চীন উন্নয়ন সহযোগী হতে চায়।।তথ্যমন্ত্রী

উন্নত দেশে রূপান্তরে চীন উন্নয়ন সহযোগী হতে চায়।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, চীন এখন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নের পথে উন্নয়ন সহযোগী হিসেবে থাকতে চায়। তারা কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন। আমাদের উন্নয়ন ভাবনা এবং ‘ডেভেলপমেন্ট প্রসেসে’ চীন সরকারের যেসব ভূমিকা, সেসব নিয়ে আলোচনা হয়েছে।  তিনি বলেন, বঙ্গবন্ধু টানেল, বিভিন্ন ব্রিজ ও মেগা প্রকল্পের সঙ্গে চীন কাজ করেছে এবং করছে। চট্টগ্রামে এখন বহিঃসমুদ্র থেকে যাতে সরাসরি পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে আমাদের তেল আসতে পারে, সেজন্য তারা পাইপলাইন নির্মাণ করছে। একটি ইপিজেডের কাজ চলছে। এসব নিয়ে আলোচনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন