
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেইজিং কখনো নাক গলায় না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।
ইয়াও ওয়েন বলেন, আমি মন্ত্রীকে আশ্বস্ত করেছি, অন্য দেশগুলোর মতো আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীন কখনো নাক গলায়নি। আমরা বাংলাদেশের আরও উন্নয়ন চাই। আমরা বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নতি চাই। তিনি বলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে খুব প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আমরা সন্তুষ্ট। পদ্মাসেতুসহ বিভিন্ন প্রকল্পে অবদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী। আমি মন্ত্রীকে বলেছি, এখনো অনেক প্রকল্প আছে, যা চলতি বছরে শেষ হবে এবং এ বছরেই শুরু হবে।