
নিউজ ডেস্কঃ পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ীসহ দু’পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হওয়ার তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর বাজারে ও সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাঁদকাঠী বাজারে দু’দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সংঘর্ষটি হয় সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. আল আমীন ও নাজিরপুর ডিগ্রি কলেজ কমিটির সভাপতি শান্ত ইসলাম শোভন গ্রুপের মধ্যে।
হামলায় আহতরা হলেন- সংগঠনের নাজিরপুর ডিগ্রি কলেজ কমিটির সভাপতি (উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক) শান্ত ইসলাম শোভন (২৫), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ফয়জুল্লাহ (২২), মাহীনুর মল্লিক (৩৫), নাজমুল মল্লিক (২৮), শুভ্র মল্লিক (১৯) এবং অন্য গ্রুপের নিমাই বড়াল (২০), অভিজিৎ বড়াল (২৩), শুভ মণ্ডল (২২), নাইম (২২), রনি মল্লিক (২২), মেহেদী হাসান (২০), মিরাজ (১৮)। এ সময় হামলায় সদর বাজারের ব্যবসায়ী মো. মিজানুর রহমান শেখ শিশির (৫০) গুরুতর আহত হয়েছেন। আহত ছাত্রলীগ নেতা শোভন বলেন, সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের কতিপয় কর্মীদের ছাত্রলীগের উপজেলা কমিটির এক গ্রুপ আটকে রাখে। খবর পেয়ে সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেই। বিষয়টি নিয়ে