
নিউজ ডেস্কঃ মেহেরপুর সদর থানা চত্বরে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে থানা চত্বর জামে মসজিদের পাশে ইটের ওপর বোমা রেখে আরেকটা ইট দিয়ে আঘাত করতেই প্রকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।আহতরা হলো- মেহেরপুর শহরের থানাপাড়া এলাকার নাছিম আলীর ছেলে সাইদ হোসেন ও গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রুবেল হোসেন।
আহতদের মধ্যে সাইদ হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও রুবেল হোসেনকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অমৃত সরকার আহত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি বলেন, আহতদের মধ্যে সাইদের ডান হাত ঝলসে গেছে। এছাড়া রুবেলের হাত ও পা ক্ষত হয়েছে। সাইদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।