News71.com
 Bangladesh
 28 Feb 23, 07:41 PM
 114           
 0
 28 Feb 23, 07:41 PM

ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দেবেন।। শেখ হাসিনা

ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দেবেন।। শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কা সরকারে এলে দেশের উন্নতি হয়, মানুষ ভালো থাকে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘এ বছরের শেষে বা আগামী বছরে শুরুতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে এই আবেদন জানাই।’ এ সময় আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে বলেন, ‘দুই হাত তুলে ওয়াদা করুন আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন’। এ সময় উপস্থিত জনতা দুই হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা বলেন, ‘আমার কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই। মা, বাবা, ভাই সব হারিয়েছি। আমি নিঃস্ব, রিক্ত। এ দেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছিলেন, তিনি তার জীবন দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। আজকে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন