News71.com
 Bangladesh
 28 Feb 23, 07:40 PM
 126           
 0
 28 Feb 23, 07:40 PM

গ্রহণযোগ্য গণমাধ্যমকর্মী আইন করা হচ্ছে।। আইনমন্ত্রী

গ্রহণযোগ্য গণমাধ্যমকর্মী আইন করা হচ্ছে।। আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ  সংসদে পাস হওয়ার অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ থাকায় আইনটি তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সাংবাদিকদের একটি সভার ব্যবস্থা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘সস্প্রচার সাংবাদিকতা সুরক্ষা প্রতিবেদন ২০২৩’ অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। 

 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া। বক্তব্য রাখেন বিজেসির ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা, নূর সাফা জুলহাজ, সদস্য সচিব শাকিল আহমেদ। এতে প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন। আইনমন্ত্রী বলেন, এমন কোন আইন করা আমাদের পক্ষে সম্ভব না। যেটা সংবিধানে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেগুলোর পরিপন্থী। সেই কারণে আমি বলবো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংবাদ-মাধ্যমের স্বাধীনতা হরণের জন্য করা হয়নি। সম্প্রতি এই মামলায় একজন সাংবাদিককে আসামি করার বিষয়ে মন্ত্রীর মতামত নেওয়া হয়েছে জানিয়ে এটিকে অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন