News71.com
 Bangladesh
 14 Jul 16, 06:12 PM
 381           
 0
 14 Jul 16, 06:12 PM

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকা থেকে কার্তুজ, চাপাতি ও ছোরাসহ মো. বাপ্পি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে থানার উত্তর কাট্টলীর চৌধুরী মাসজিদের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আকবর শাহ থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার বলেন, চৌধুরী মসজিদের পাশের রাস্তায় রিক্সা করে বাপ্পিসহ আরও একজন বেড়িবাঁধের দিকে যাচ্ছিলেন। তখন এই সময় দায়িত্বরত পুলিশ দেখে রিক্সা থেকে নেমে একজন পালিয়ে যায়। বিষয়টি দেখে পুলিশের সন্দেহ হলে তাদের ধাওয়া দিয়ে রিক্সায় থাকা বাপ্পিকে আটক করা হয়। কিন্তু অন্য যুবককে আটক করতে পারিনি পুলিশ। পরে বাপ্পিকে তল্লাশি করলে তার কাছ থেকে ৩টি কার্তুজ, ১টি ছোরা ও ১টি চাপাতি পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন