News71.com
 Bangladesh
 28 Feb 23, 04:19 PM
 143           
 0
 28 Feb 23, 04:19 PM

ভোলায় মেঘনা-তেতুলিয়া নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা।।

ভোলায় মেঘনা-তেতুলিয়া নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা।।

নিউজ ডেস্কঃ  ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য এ দুই নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য অফিস। এর মধ্যে ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা নিষেথাজ্ঞার আওতায় রয়েছে। এসব পয়েন্টে বৈধ অবৈধ সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ। এদিকে, নিষেধাজ্ঞা জারি করায় কর্মহীন হয়ে পড়েছে জেলার দুই লাখের অধিক জেলে। মাছ ধরার উপর নির্ভরশীল এসব জেলে নদীতে যেতে না পারায় চরম সংকটের মধ্যে পড়েছেন। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ জানা না থাকায় বিকল্প কর্মসংস্থানেও যেতে পারছেন না জেলেরা। এতে অভাব-অনাটন আর অনিশ্চয়তায় দিন কাটছে জেলেদের। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন