
নিউজ ডেস্কঃ শিশুদের প্রতিভা এবং শেখার ক্ষমতা বিকাশে ভূমিকা রাখতে এসিআই লিমিটেড নিয়ে এলো শিক্ষামূলক ডিজিটাল অ্যাপ মেধাবীর সুগারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এসিআই মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ডিজিটাল শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা জাগানো এই অ্যাপ দুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিয়ে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। অ্যাপ দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে