News71.com
 Bangladesh
 27 Feb 23, 06:45 PM
 152           
 0
 27 Feb 23, 06:45 PM

ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতি।। কার্ড দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতি।। কার্ড দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্কঃ  খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। ফলে কার্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন। 

বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রমের ব্যবস্থাপনায় ঘাটতি পেয়েছে সরকার। এজন্য কার্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এ ঘাটতির উন্নতি করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি কার্ডের মাধ্যমে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এ কার্ড কীভাবে হবে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন