News71.com
 Bangladesh
 27 Feb 23, 06:42 PM
 160           
 0
 27 Feb 23, 06:42 PM

যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার এক।।

যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার এক।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ মো. আব্দুর রশিদ মামুন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।   রোববার (২৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। 

এ সময় অভিযানে তার কাছ থেকে ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন