News71.com
 Bangladesh
 27 Feb 23, 05:43 PM
 104           
 0
 27 Feb 23, 05:43 PM

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক।।

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের ফকিরহাটে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. হুমায়ুন কবির (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ফকিরহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

 

এ সময় হুমায়ুনের কাছে থেকে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করেন র‍্যাব সদস্যরা। আটক হুমায়ুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. হুমায়ুন কবির নামে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। পরে তার নামে মামলা দিয়ে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন