News71.com
 Bangladesh
 27 Feb 23, 10:51 AM
 122           
 0
 27 Feb 23, 10:51 AM

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা।। মারা গেলেন রাউজানের মুহিতুল

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা।। মারা গেলেন রাউজানের মুহিতুল

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীর একজন মারা গেছেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন বোস্টন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র মুহিতুল ইসলাম।গত ২১ ফ্রেব্রুয়ারি কানেকটিকাট এভিনিউয়ে দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা।বোস্টন থেকে ওয়াশিংটনে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশি শিক্ষার্থীরা।গত ২১ ফ্রেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে একই গাড়িতে থাকা পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী গুরুতর আহত হন। এদের তিন জন বাংলাদেশ থেকে সম্প্রতি বোস্টনে পড়তে যান।   

আহতদের স্থানীয় জর্জ ওয়াশিংটন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্থানীয় সময় রোববার (২৬ ফেব্রুয়ারি) মারা যান বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী মুহিতুল ইসলাম (২১)। মুহিতুলের বাড়ি চট্টগ্রামের রাউজানে।আহত বাকি চার জন হলেন: হুমায়ুন আহমেদ, নাইমুল ইসলাম সজিব, রাজু আহমেদ ও বোরহান উদ্দিন। এদের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। মারাত্মক আহত একজন এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন